চোলাই মদ পাচারকারীকে হাতেনাতে ধরে ফেললো গ্রামবাসীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তার বাইকে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর সুকান্তপল্লী কলোনিতে।
জানা গিয়েছে গতকাল গভীর রাতে প্রতিদিনের মতো চোলাই মদের ব্লাডার নিয়ে বাইকে চেপে যাচ্ছিল জগৎবল্লভপুর সুকান্তপল্লীর চোলাই মদ ব্যবসায়ী সুকান্ত শর্মা ওরফে কানাই। সেই সময় হাতে নাতে গ্রামবাসীরা তাকে ধরতে যাওয়ায় পাচারকারী তার কাছে থাকা চোলাই মদ সহ মোটর বাইক ফেলে চম্পট দেয়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছলে গ্রামবাসীদের সাহায্যে কানাইকে আটক করে পুলিশ। তাকে জগৎবল্লভপুর থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোলাই ব্যবসা কয়েক বছর ধরে সেখানে রমরমিয়ে চালাচ্ছে। তাতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার জেলে গিয়েছিল কানাই। বিক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা ওই ব্যবসায়ীর বাইকে আগুন লাগিয়ে দেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

