স্বাধীনতা দিবসের দিনেও ঝরল রক্ত

একদিকে যখন মধ্যরাতে স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত গোটা দেশ, ঠিক সেই স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্রপুরে এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার কুমড়োখালি এলাকার এক আবাসনের গেটের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। খবর যায় ওই যুবকের আত্মীয়ের কাছে। তড়িঘড়ি ওই যুবককে নিয়ে পিয়ারলেস হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের নাম শাহিদ মন্ডল পেশায় একজন ব্যবসায়ী,বয়স ২৬।

মৃত যুবক কুমড়োখালির কুসুম্বা মন্ডলপাড়া এলাকার বাসিন্দা বলে পরিচিত। গতকাল রাত বারোটা একটা নাগাদ ওই যুবক রক্তাক্ত অবস্থায় আবাসনের গেটের সামনে পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। ওই এলাকার এক যুবক জানিয়েছেন রাত বারোটা নাগাদ তিনি বাইক নিয়ে যাওয়ার পথে দেখেন কয়েকজনের সঙ্গে ওই যুবকের তর্ক-বিতর্ক হচ্ছে। ওদিকে নজর না দেখে তিনি আপন খেয়ালে চলে যান। ওই আবাসনের নিরাপত্তারক্ষী জানান একটা শব্দ শুনে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছে। ঘটনা স্থলে এসেছেন পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছেন। তবে মৃত যুবকের মা জানান তার ছেলেকে প্রথমে গুলি করে খুন তারপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube