স্বাধীনতা দিবসের দিনও বাংলায় অব্যাহত রাজনৈতিক হিংসা

স্বাধীনতা দিবসের দিনেও বাদ গেল না রাজনৈতিক হিংসার ঘটনা। দিনহাটায় বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। অভিযোগ আজ সকালে উদয়ন গুহের নির্দেশে তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা জয়দীপ ঘোষের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার বাসে ভাঙচুর চালাতে থাকলে তার নিরাপত্তারক্ষিরা সেখানে গিয়ে একজনকে ধরে ফেলে।

সে স্বীকার করে নিয়েছে তাকে গাড়ি ভাঙচুর করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। উদয়ন গুহর ঘনিষ্ট রাই তাকে ডেকেছে গাড়ি ভাঙচুর করার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জয়দীপ ঘোষ জানান, এর আগেও বহুবার তার গাড়িতে হামলা চালানো হয়েছিল। গতকাল জাতীয় পতাকা নিয়ে দিনহাটা শহরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়েছিল সেই কারণেই আজ উদয়ন গুহর গুন্ডাবাহিনী তাকে না পেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার বাসে হামলা চালায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube