।। স্বর্ণালী মান্না ।।
রবিবার হোস্টেলের একটি রুম থেকে উদ্ধার হয় নিহত পড়ুয়ার নাম লেখা একটি ডায়রি । সেই ডায়রির পাতা ঘেঁটে সামনে আসে ডিন অফ স্টুডেন্টসকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি । আবার এই চিঠিতে উঠে আসে আরেক পড়ুয়ার নাম, ‘রুদ্র দা’ ।
সোমবার এই রুদ্র চট্টোপাধ্যায়ের সাথে কথা বলে জানা যায়, নিহত পড়ুয়াকে তিনি চিনতেন, তবে তাঁর সাথে আলাদা করে কোনও রকমের যোগাযোগ তাঁর হয়নি বলেই জানিয়ে দেন রুদ্র । একই সঙ্গে তিনি জানান, ধৃত দুই পড়ুয়া ও প্রাক্তনীকে তিনি চিনলেও, তাঁদের সাথে ব্যক্তিগত স্তরে তাঁর কোনও পরিচিতি নেই ।
পাশাপাশি তিনি আরও জানান, তাঁর নাম কে বা কারা লিখেছে তা তদন্তকারীরা সব থেকে ভাল বলতে পারবেন । তবে তাঁর মতে, তদন্তের মোড় ঘোরানোর জন্যই এহেন ঘটনা ঘটানো হয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

