।। স্বর্ণালী মান্না ।।
গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুতে নড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিত । এ যেন কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়ার উপক্রম । হাতছাড়া হতে পারে উৎকর্ষের স্বীকৃতিটিও?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্য মৃত্যুতে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য । পড়ুয়া মৃত্যুতে উঠছে র্যাগিং যোগ । র্যাগিংকে অনেক বছর আগেই বেআইনি ঘোষণা করা হয়ে গিয়েছিল । তা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এক অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর রমরমিয়ে চলছে এই র্যাগিং ।
তাহলে সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে কীভাবে চলে এই র্যাগিং প্রথা? সাধারণত বিশ্ববিদ্যালয়ে হোস্টেলগুলিতে নবাগত ও বাকি পড়ুয়াদেরকে আলাদা হোস্টেলে রাখার নিয়ম থাকে । তবে তদন্তে দেখা যাচ্ছে নবাগত পড়ুয়ারা জায়গা পেতেন ‘সিনিয়র’ বোর্ডারদের সাথে । কারণ ‘রুম’-এর অভাব! এখানেই উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য; হোস্টেলে থাকেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারাও । অনেক সময় নবাগতরা এই ‘সিনিয়র’দের ‘গেস্ট’ হিসেবে থাকতেন তাঁদের সঙ্গে । আর সমস্যা শুরু হয় সেখানেই । শুধু তাই নয়, হোস্টেল বা ক্যাম্পাসে নেই কোনও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা! যার জেরে একের পর এক রিপোর্ট তলব করেছে ইউজিসি । এখানেই আশঙ্কা, সম্ভবত উৎকর্ষের স্বীকৃতিটিও হারাতে চলেছে যাদবপুর ।
অন্যদিকে ঘটনার প্রায় ৫ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ে এলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু । তিনি জানান অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন । তবে জয়েন্ট রেজিস্ট্রার বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন সব দায়িত্ব । অভিযোগ উঠছে ফোনেও তাঁকে পাওয়া যায়নি এই ক’দিনে । প্রশ্নের মুখে অঝোরে কান্নায় ভেঙে পড়েন তিনি । যেখানে হাঁটুর ব্যাথা ও হাই প্রেসারের কথা বলে বাড়িতে থাকার দাবি করেছেন তিনি, সেখানে পড়ুয়াদের একাংশের অভিযোগ তাঁকে দেখা গিয়েছে এক বিয়ের অনুষ্ঠানে! উত্তর এড়াচ্ছেন কর্তৃপক্ষ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

