মিটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন । এবার শুরু হয়েছে বোর্ড গঠন পর্ব । সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল খানাকুল । ইঁট বৃষ্টির পাশাপাশি ভাঙচুর করা হল পুলিশের গাড়ি ।
অন্যদিকে পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আনা হচ্ছে । খানাকুলের ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে ঘটে এমনই এক ঘটনা । অভিযোগ করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ আসন জয় লাভ করেছে বিজেপি । মোট ৩৩টি আসনের মধ্যে তৃণমূল ১৫ টি আসন জেতে ও ১৮ টি আসন দখল নেয় বিজেপি ।
এদিন সকাল থেকে বোর্ড গঠনে পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে জমায়েত করে প্রচুর বিজেপি কর্মী সমর্থক । সেই সময় একটি অচেনা গাড়ি দেখে হঠাৎ চড়াও হন বিজেপি কর্মীরা । সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে । উল্টে, পুলিশের উপর হামলা চালায় বিজেপির সমর্থকরা । ইঁট ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে, পাশাপাশি ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ও বাইক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

