মিটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন । এবার শুরু হয়েছে বোর্ড গঠন পর্ব । সোমবার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা ছিল ।
প্রসঙ্গত নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতিতে বিজেপির ১৫ জন এবং তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য জয়ী হয়েছিলেন । আজ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল নন্দীগ্রাম ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে । সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস পায় ১৫টি ভোট এবং বিজেপির ১৫টি ভোট পায় । ফলে ভোটাভুটিতে ‘টাই’ বা ত্রিশঙ্কু হওয়ার ফলে সভাপতি নির্বাচনের জন্য করা হয় ‘টস’ । টসে বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি আসনে জয়ী হয় ।
জয়ের পরেই উল্লাসে মেতেছে বিজেপি কর্মী সমর্থকরা । এর ফলে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতিও বিজেপির দখলে চলে গেল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

