।। স্বর্ণালী মান্না ।।
বগুলা:- হিন্দু শাস্ত্রীয় রীতি মেনে ও পুরোহিতের শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ছেলের শেষকৃত্য সম্পন্ন করলেন বাবা । সোমবার ছেলের ছবিতে হাত দিয়ে শপথ নিলেন, প্রত্যেক দোষীর উপযুক্ত শাস্তির জন্য শেষ লড়াই লড়বেন তিনি । শেষকৃত্যের গোটা পর্বে একাধিকবার জ্ঞান হারিয়েছেন মা!
সোমবার হিন্দু শাস্ত্রীয় রীতি মেনে যাদবপুরে হোস্টেলে “রহস্য মৃত্যু”-কে “অপমৃত্যু” ধরে নিয়ে মৃত্যুর ৫ দিনের মাথায় তার নদিয়ার বগুলার গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করা হল । স্থানীয় এক পুরোহিতের পৌরহিত্যে মৃত ছাত্রের বাবা তার ছেলের শেষকৃত্য সম্পন্ন করলেন । সমস্ত শাস্ত্রবিধ আচার মেনে হল শেষকৃত্য । এদিন পরিবার-পরিজনেরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবেশী থেকে শুভাকাঙ্ক্ষীরা । চোখের জলে নিজের ছেলেকে শেষ বিদায় বাবা । শ্রাদ্ধানুষ্ঠানে মাখা সন্দেশ ও পান্তুয়া দিয়ে সম্পন্ন করলেন ছেলের শেষকৃত্য ।
প্রসঙ্গত, গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ওই পড়ুয়ার । এরপর র্যাগিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছে নানা মহল । রবিবার নিহত পড়ুয়ার বাড়িতে পৌঁছেছিলেন রাজ্য মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন । মৃত ছাত্রের বাবার সাথে কথা বলে তিনি জানান, প্রথম বর্ষের ওই পড়ুয়ার বয়স ১৮ সম্পূর্ণ না হওয়ার জেরে এই ঘটনাটি পকসো আইনের আওতায় আসার কথা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

