বাসন্তী: প্রতিদিনই তার কাছে দেশপ্রেম দিবস । আলাদা করে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের দিন দেশ নায়কদের শ্রদ্ধা জ্ঞাপন বা পূজা করেন না তিনি । ৩৬৫ দিনই এ কাজ করে থাকেন বাসন্তীর উত্তম ঘরামী ।
পেশায় চায়ের দোকানদার তিনি । কিন্তু নেশা দেশপ্রেমীদেরকে প্রতিনিয়ত শ্রদ্ধা জানানো । তাই তার চায়ের দোকানের চতুর্পাশে নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, গান্ধীজীর ছবি লাগানো রয়েছে । আর সেখানেই প্রত্যেকদিন ফুল, ধুপ দিয়ে তাদেরকে বরণ করেন, স্যালুট জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কোনদিন স্কুলের গণ্ডি না পেরোনো উত্তম । তাহলে কি করে জানলেন দেশ নায়কদের কার্যকলাপ?
দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে চায়ের ব্যবসা করছেন তিনি । এর আগে কৈশোর বয়সেও এক নিকট আত্মীয়ের চায়ের দোকানে কাজ করতেন । সেই চায়ের দোকানে চা খেতে আসা বিভিন্ন স্কুলের শিক্ষক, বিশিষ্ট মানুষদের কাছ থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুনতেন । তা থেকেই প্রেমে পড়ে যান এই স্বাধীনতা সংগ্রামীদের । তাদের প্রতি শ্রদ্ধা আলাদা জায়গা করে নেয় উত্তমের মনে ।
এরপর যখন নিজের ব্যবসা শুরু করেন, প্রথম দিন থেকেই চায়ের দোকানে কোনও দেব দেবীর ছবি নয়, জায়গা পেয়েছেন নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, গান্ধীজিরা । তারই আদর্শে উদ্বুদ্ধ এলাকার মানুষজনও । দেশ নায়কদের প্রতি উত্তমের শ্রদ্ধা মুগ্ধ করে বাসন্তীর মানুষকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

