প্রস্তাবিত প্রধান পছন্দ না হওয়ায় বোর্ড গঠনে অংশই নিল না সংখ্যাধিক্য পঞ্চায়েত সদস্য । গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ । এই দ্বন্দ এতটাই প্রকট হল যে বোর্ড গঠনে অংশ নিলেন না দলের সংখ্যাধিক্য পঞ্চায়েত সদস্য । ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতে । শেষ পর্যন্ত অবশ্য সংখ্যালঘু সদস্যর সমর্থন নিয়েই হল পঞ্চায়েতের বোর্ড গঠন ।
বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ১৭ টি । বিরোধীরা মনোনয়ন করতে না পারায় ওই পঞ্চায়েতের ১৭ টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জয় পায় তৃণমূল । পঞ্চায়েতে নিরঙ্কুশ হয়েও হামিরপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন সহজ হলনা তৃণমূলের কাছে । দল প্রস্তাবিত প্রধান পছন্দ না হওয়ায় পঞ্চায়েতের সংখ্যাধিক্য সদস্য অংশগ্রহণই করলেন না বোর্ড গঠন প্রক্রিয়ায় । জানা যাচ্ছে, ১৭ জন দলীয় সদস্যের মধ্যে ৯ জন সদস্য এদিন পঞ্চায়েতমুখো হননি । বাকি ৮ জন দলীয় সদস্যকে নিয়েই পঞ্চায়েত বোর্ড গঠন করে ফেলে তৃণমূল । প্রধান পদে বসানো হয় মিনতী বাগদীকে ।
বৃহস্পতিবার দুপুরে হামিরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যখন ৮ জন নির্বাচিত সদস্য বোর্ড গঠন প্রক্রিয়া চলছে তখন পঞ্চায়েত থেকে দূরে হাতে জয়ী সংশাপত্র হাতে ধর্ণা অবস্থান করলেন ওই পঞ্চায়েতের তৃনমূলের টিকিটেই জয়ী বাকি ৯ জন পঞ্চায়েত সদস্য । এই বিক্ষুব্ধদের দাবী তাঁরা চেয়েছিলেন দলের কোনো শিক্ষিত সদস্য বা সদস্যাকে ওই দায়িত্ব দেওয়া হোক। কিন্তু দলীয় নেতৃত্ব তা না করে দলের সংখ্যাধিক্য সদস্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রধান পদে নিজের পছন্দের সদস্যাকে বসিয়েছে । বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি তৃনমূল নেতৃত্ব। বিজেপির দাবী গনতন্ত্রের কোনো নিয়ম কানুনই মানছে না তৃনমূল। মনোনয়ন জমা করতে না দেওয়া, ভোট লুঠ, গননায় কারচুপির পর এবার সংখ্যালঘু সদস্যদের সমর্থনেই বোর্ড গঠন করছে তৃনমূল। এই ঘটনা অনৈতিক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

