তৈরি হওয়ার এক বছরের মধ্যেই ভাঙল কাঠের সেতু

ক্যানিং: বছরখানেক আগেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ডাবু খালের উপরে তৈরি হয়েছিল এক কাঠের সেতু । জয়রামখালি ও দুমকি গ্রামের সংযোগকারী এই কাঠের সেতুটি আচমকা ভেঙে পড়ে রবিবার বিকেলে ।

এই কাঠের সেতুটি ভেঙে পড়ার ফলে সমস্যায় পড়েছেন জয়রামখালি ও দুমকি গ্রামের বেশ কয়েক হাজার মানুষ । স্কুল, পাঠশালা থেকে শুরু করে বাজার, ঘাট যাওয়া, এমনকি হাসপাতালে যাওয়ার জন্য এই কাঠের সেতুকে ব্যবহার করতে হয় স্থানীয় মানুষদের ।

দীর্ঘদিন ধরে এখানেই ছিল একটি কংক্রিটের সেতু । বছর দুয়েক আগে সেটি আচমকা ভেঙে পড়ায় অনেক তদবিরের পর এই কাঠের সেতুটি তৈরি হয়েছিল ডাবু খালের উপরে । কিন্তু সেটিও এক বছরের বেশি টিকলো না । স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ার কারণেই ভেঙে পড়েছে এটি । দ্রুত যাতে এই সেতুটি সংস্কার করা যায় সেই দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা । বিষয়টি জেনে দ্রুত নতুন সেতু তৈরীর আশ্বাস দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube