বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান? রাজনৈতিক মহলে শুরু জল্পনা

নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের ২ নম্বর মহম্মদপুর অঞ্চলের প্রধান হলেন তৃণমূলের হাবিবুল (নান্টু) । যদিও দলের প্রার্থী ছিলেন শাহনাওয়াজ । শাহানাওয়াজকে ভোটে হারিয়েই প্রধান হলেন হাবিবুল ।

এই হাবিবুল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি সেখ সুফিয়ানের জামাই । মহম্মদপুর অঞ্চলে মোট আসন ১৮টি ; তৃণমূলের দখলে ১২টি , বিজেপির দখলে ৬টি আসন রয়েছে ।এই অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে শাহানাওয়াজকে টক্কর দিয়ে হাবিবুল (নান্টু) বিজেপির সমর্থনে প্রধান নির্বাচিত হন । যদিও বিজেপির সমর্থনের কথা মানতে নারাজ হাবিবুল সহ বিজেপি নেতৃত্ব ।

একদিকে যেখানে রাজ্যের সর্বত্র তৃণমূল বনাম বিজেপি সম্মুখ সমরে লড়াই করছে সেখানে নন্দীগ্রামের মত জায়গায় বিজেপির সমর্থনে তৃণমূলের প্রধান হওয়ায় বিজেপি সুফিয়ানের আতাত তত্ত্ব প্রকাশ্যে এল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের । যদিও বিজেপি বা তৃণমূল কোন পক্ষ থেকে এই সত্যতা স্বীকার করা হয়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube