জলপাইগুড়ি : সাতসকালে ফের খুন ধূপগুড়িতে । এবার স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী । শনিবার সাত সকালে ধূপগুড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডে খুন হন এক বৃদ্ধা । ঘটনায় চার জনকে গ্রেফতার করে পুলিশ । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খুনের ঘটনা সামনে এল ধূপগুড়িতে ।
এবার ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য বোড়াগাড়ি এলাকায় স্ত্রীকে খুন করলেন স্বামী । এই ঘটনায় এদিন জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি অঞ্চল পাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ভূপাল রায় । এদিন তার স্ত্রী ফণিবালা রায়ের সাথে ভোরবেলা থেকে তার বিবাদ শুরু হয় । পরবর্তীকালে সেই বিবাদ চরমে উঠে ।
স্ত্রীর উপর চড়াও হন স্বামী । সামনে থাকা বাশিলা হাতে স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেন স্বামী । বাঁচার জন্য বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন স্ত্রী ফণিবালা রায় । কিন্তু পিছন থেকে স্বামী ভূপাল রায়ের বাশিলার আঘাতে তার বাড়ির সামনে থাকা ধানক্ষেতে লুটিয়ে পড়েন স্ত্রী ফণিবালা রায় । তাঁর জেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
এরপর স্ত্রীকে খুন করার পর ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ভূপাল রায় । পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে সাতসকালে এই ধরণের ঘটনায় হতবাক এলাকাবাসী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

