ক্যানেলের ধারে খেলা করার সময় মদ্যপ অবস্থায় তিন শিশুকে ফিডার ক্যানেলে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে । রবিবার বিকেলে ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মালঞ্চা সিআইএসএফ ঘাটে ।
যদিও ওই তিন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ । তিন শিশুকে নদীতে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন ওই সিআইএসএফ জওয়ান ।
এদিকে তিন শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলার অভিযোগে কার্যত উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি । দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা । জানা গিয়েছে, নিত্যদিনের মতো রবিবার বিকেলেও ফিডার ক্যানেলের ধারে খেলা করছিল সামশেরগঞ্জের মালঞ্চা বাগানবাড়ি এলাকার তিন শিশু, ৬ বছর বয়সী আব্দুল হাদী, ৫ বছর বয়সী বাসীর শেখ এবং ৩ বছর বয়সী ইমতিয়াজ আলী ।
অভিযোগ উঠছে, সেই সময় এক সিআইএসএফ জওয়ান ওই তিন শিশুকে ধরে ফিডার ক্যানেলের জলে ফেলে দেন এক মদ্যপ সিআইএসএফ জওয়ান । সেই সময় এক শিশু কোনওরকমে সাঁতরে উঠে এলেও দুই শিশুকে বাঁচাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । তারপরেই তাদের উদ্ধার করা সম্ভব হয় । যদিও কোনওরকমে শিশুরা বাঁচলেও তারা একেবারেই অসুস্থ হয়ে পরে । ঘটনার পরেই গ্রামবাসীরা কার্যত বিক্ষোভ শুরু করেন । ক্ষোভে ফেটে পড়েন তারা । তারপরেই ছুটে আসে পুলিশ । পুরো ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

