স্বপ্নদীপের অপমৃত্যু ঘিরে নাটকীয় মোড়

।। স্বর্ণালী মান্না ।।

রবিবার স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার করা হল আরও ২ পড়ুয়াকে । পাশাপাশি জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে উদ্ধার করা হয় একটি ডায়রি ।

যাদবপুর কাণ্ডে আগেই উঠছিল র‍্যাগিং তত্ব । ছাত্রের অপমৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছিল পুলিশ । রবিবার পুলিশি তদন্তে উঠে আসে আরও এক তথ্য । হোস্টেলের রুম নম্বর ৬৮ থেকে উদ্ধার হয় স্বপ্নদীপের নাম লেখা একটি ডায়রি । স্বপ্নদীপের বাবা মায়ের দাবি, ওই ডায়রি তাঁদের নিহত ছেলেরই । 

তবে শুধু তাই নয়, ওই ডায়রির মধ্যে একটি পাতায় পাওয়া যায় একটি চিঠি । এখানেই ঘনীভূত হচ্ছে নানান রহস্য । দেখা যাচ্ছে, ১০ আগস্টের তারিখে ডিন অফ স্টুডেন্টসকে একটি চিঠি লেখা হয় । এখানেই প্রশ্ন উঠছে, ৯ আগস্টে মৃত্যু হয় স্বপ্নদীপের, তাহলে ১০ আগস্টের তারিখে চিঠি কেন?

অন্যদিকে ওই চিঠিতে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে । তাহলে কি ঘটনার মোড় ঘোরাবার জন্য ইচ্ছাকৃতভাবে ওই চিঠিটি লিখেছে কেউ? আবার এই ডায়রির বিষয়ে সরব হয়েছেন সদ্য সন্তানহারা পিতা । স্বপ্নদীপের বাআব্র অভিযোগ, চিঠির হাতের লেখা তাঁর ছেলের নয় । তবে বিশেষজ্ঞদের দিয়ে হাতের লেখা পরীক্ষা করানো হবে বলেও জানা গিয়েছে । পুলিশ সুত্রে জানা যাচ্ছে, চিঠিতে অত্যাচার ও মানসিক নির্যাতনের তত্বগুলি আরও দৃঢ় হচ্ছে ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube