শনিবার রাতে হাবরার শ্রীপুর এলাকায় সুদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয় । শনিবার সন্ধ্যে সাতটা থেকে রাত ন’টার মধ্যে সুদীপ এবং তার স্ত্রী বাড়ির দোতলায় ছিলেন না । একতলায় অবশ্য তার মা ছিলেন তবে তিনি এদিন কিছু টের পাননি বলেই জানিয়েছেন ।
জানা যাচ্ছে, চোর আলমারি থেকে নগদ কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনা ও রূপোর গয়না চুরি করে নিয়ে যায় । সব মিলিয়ে ১৪ থেকে ১৫ লক্ষ টাকার চুরি গিয়েছে বলে জানান বাড়ির মালিক ।
রাতে এই ঘটনার তদন্তে যায় হাবড়া থানার পুলিশ । পরে রবিবার সকালে সুদীপ বাবুর বাড়ির গায়ে থাকা তার জ্যাঠতুতো দাদার ছাদের উপর একটি প্লাস্টিকে করে অলংকার কেউ ফেলে দিয়ে যায় বলে অভিযোগ আসে । পরে সেগুলো হাবড়া থানার তরফে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । গোটা ঘটনায় পরিবারের তরফে মনে করা হচ্ছে পরিচিত কেউ যুক্ত থাকতে পারেন । এদিন গয়না ফেরত পেলেও নগদ কয়েক লক্ষ টাকা এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি । ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

