যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও দুই পড়ুয়া

স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার করা হল আরও ২ পড়ুয়াকে । ধৃতেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া । ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ । ধৃত সৌরভ চৌধুরীকে জেরা করেই নাম উঠে আসে এই দুই পড়ুয়ার । থানায় রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁদের । জানা যাচ্ছে, দুই জনেই দ্বিতীয় বর্ষের ছাত্র ।

এই মনোতোষের ‘গেস্ট’ হিসেবে ওই হোস্টেলে ছিলেন স্বপ্নদ্বীপ । মনোতোষ ঘোষের বাড়ি আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে । মৃত পড়ুয়ার বাবা রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে গ্রেফতার করে মনোতোষ ঘোষকে । ধৃত মনোতোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই দ্বিতীয় বর্ষের সমাজবিদ্যার ছাত্র । সুত্রের খবর, রবিবার একটি সমনও পৌঁচ্ছায় ধৃত মনোতোষের পরিবারের হাতে ।

যদিও এই বিষয়ে র‍্যাগিংয়ের সঙ্গে তাঁর ছেলে কোনও ভাবেই যুক্ত নয় বলে জানান মনতোষের বাবা l তবে মনোতোষের কাছে জানা গেছে স্বপ্নদ্বীপ হস্টেলে বেড না পাওয়ায় ওর সাথে এক রাত কাটিয়েছিল । এমন কি সে নাকি তাঁর বাবা ও মাকে জানায়, ‘তোমাদের কোনও চিন্তা নেই। এখানে সব ঠিক আছে’।

অন্যদিকে, দীপশেখরের এর বাড়ি বাঁকুড়াতে; সে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বি এ প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু তদন্তে নেমে বাঁকুড়া শহরের এই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত ছাত্র দীপশেখর দত্ত অর্থনীতির ছাত্র । তাঁর বাবা মধুসূদন দত্ত জানিয়েছেন, যদি ছেলে দোষ করে থাকে তাহলে তারও শাস্তি হোক, তবে সে এ কাজ করবে না বলেই তাঁর বিশ্বাস ।

একই সঙ্গে পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে, হোস্টেলের ৬৮ নম্বর ঘর থেকে একটি ডাইরি পাওয়া গেছে । ডাইরিতে স্বপ্নদ্বীপের নাম লেখা রয়েছে । স্বপ্নদ্বীপ এর বাবা ও মায়ের সঙ্গে কথা বলে পুলিশ অধিকারিকরা নিশ্চিত করতে পেরেছেন এটা স্বপ্নদ্বীপেরই ডাইরি । ডাইরি থেকে কোন তথ্য পাওয়া যেতে পারে কি না তাও ঘটিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা । এই ডাইরি হস্ত বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলেও জানা গিয়েছে ।

ধৃতদের রবিবার আদালতে তোলা হবে ।এখনও পর্যন্ত মোট ৩ জন গ্রেফতার হয় এই ঘটনায় । এর মধ্যে ১ জন প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube