রবিবার ৩৪ নম্বর জাতীয় সড়কে মান্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল । দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের । সুত্রের খবরে জানা যায়, যাত্রী বোঝাই বাস এবং একটি স্করপিও গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই দুর্ঘটনা ঘটে ।
এদিন জানা যায় মালদহ-রায়গঞ্জ গামী বাস কলকাতার দিকে যাচ্ছিল । ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল । শান্তিপুর থানার ফুলিয়া নবলা ৩৪ নম্বর জাতীয় সড়কে সজোরে মুখোমুখি দুর্ঘটনা ঘটে । বাস যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ।
অন্যদিকে স্করপিও গাড়িতে থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় । অপর একজনকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথে তারও মৃত্যু হয় । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুই । তবে এখনও পর্যন্ত তাঁদের নাম বা পরিচয় কিছু জানা যায়নি । বাকি দুর্ঘটনাগ্রস্থরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় । স্করপিওতে আটকে থাকা মৃতদেহ গুলি উদ্ধার করার চেষ্টা চালায় পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

