না ফেরার দেশে যাদবপুর বুইশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ । শুধুই র্যাগিং না কি আরও কিছু? প্রশ্ন থাকছে । প্রশ্ন খুঁজবে । তবে এহেন ঘটনা কেন হল? যে কারণে অকালে চলে যেতে হল স্বপ্নদ্বীপকে? সব নিয়েই চলছে চাপানউতোর।
রাজ্যের নেতা-মন্ত্রী-কর্তারা শোক জানাচ্ছেন স্বপ্নদ্বীপকে । কিন্তু সেই শোকেও মিশে রাজনীতির চড়া গন্ধ । রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘটনা প্রসঙ্গে ট্যুইট করে লিখেছেন, স্বপ্নদ্বীপের মৃত্যু বাংলার ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক। কুড়ি থেকে ফুল হবার আগেই ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ। এই ধরনের ঘটনার আমি তীব্র নিন্দা করি। সর্বক্ষেত্রে বিজেপি বাংলার ভুল ধরার চেষ্টা করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় এখন রাজ্যপালের দ্বারা। এই ঘটনার জন্য উনি দায়ী। আর রাজনৈতিক প্রভুদের নক্কার জনক ঘটনা এটা। বিজেপি সরকার এর জন্য দায়ী। #চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে ভালই লাগছিল স্বপ্নদ্বীপের । তেমনটাই জানিয়েছিল স্বপ্নদ্বীপ নিজেই । অনেক স্বপ্ন দেখে নিজের ভাললাগার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে জীবন শেষ করতে হল স্বপ্নদ্বীপকে । তাঁর মামা বারবার র্যাগিং-এর কথা উল্লেখ করছেন । সৌরভ চৌধুরী ও মনতোষ মণ্ডল এই দু’জনের নাম বলা হচ্ছে স্বপ্নদ্বীপের পরিবারের তরফে ।
কীভাবে মৃত্যু হল স্বপ্নদ্বীপের, আসল কারণ সামনে আসলেও ফিরবে না স্বপ্নদ্বীপ । তবে স্বপ্নদ্বীপের মত অন্য কাউকে যাতে চলে যেতে না হয় তা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই ।
সূত্রের খবর, স্বপ্নদ্বীপের মৃত্যুতে এবার কড়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম বর্ষের ছাত্রদের নতুন হোস্টেল বিল্ডিং- এ রাখার ব্যবস্থা করা হচ্ছে। হোস্টেলে কোন প্রাক্তন ছাত্র বা বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। হোস্টেল সুপারকে অবিলম্বে জানাতে বলা হয়েছে যে কারা কারা প্রাক্তন ছাত্র রয়েছেন , তাদের তালিকা দিতে হবে বিশ্ববিদ্যালয়কে। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর বাবা রামপ্রসাদ কুণ্ডু আজ আর কলকাতায় আসবেন না। রানাঘাটেই পুলিশ তাঁদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেছেন। সেই মোতাবেক ৩০২ ধারায় (খুন) এবং ৩৪ ধারায় (বেশ কয়েকজন মিলে ষড়যন্ত্র) করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিন দিনের পারলৌকিক কাজ মিটিয়ে রাম প্রসাদ বাবু কলকাতায় আসবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

