পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার শিশু কন্যা!

রবিবার  এক পরিত্যক্ত বাড়িতে ফেলে দেওয়া সদ্যজাত কন্যাশিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ।  ঘটনাটি ঘটেছে বোরো থানার বড়ো মামরো গ্রামে ।  স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সদ্যোজাতের কান্না শুনতে পান এলাকার মানুষজন ।

স্থানীয় বাসিন্দারা  সেখানে গেলে তাঁরা দেখেন,  একটি সদ্যজাত কন্যাসন্তানকে কেউ লাল কাপড়ে মুড়ে ফেলে রেখে দিয়েছে । এই ঘটনার গুঞ্জন ছড়াতেই ভিড় বাড়ে সেই এলাকায় ।  খবর দেওয়া হয় স্থানীয় বোরো থানায়  । এবং সেই সঙ্গে বারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও খবর দেওয়া হয় ।  ঘটনা চাউর হওয়ার আড়াই ঘণ্টা পরেও দেখা মেলেনি কারোর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube