আবারও উদ্ধার হল ড্রাম ভর্তি বোমা । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর হালদারপাড়া এলাকায় । পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হলেও লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে দক্ষিন ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ।
রবিবার সকালে ঢোলাহাট থানার ভগবানপুর হালদারপাড়া এলাকায় ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনে এই বোমা ভর্তি ড্রাম বস্তাচাঁপা অবস্থায় পড়েছিল । এলাকার মানুষের সন্দেহ হওয়ায় বস্তা তুলে দেখেন তার মধ্যে রয়েছে ড্রাম ভর্তি বোমা । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ ।
তড়িঘড়ি খবর দেওয়া হয় ঢোলাহাট থানার পুলিশকে । কোথা থেকে এল বোমা , কেই বা রেখেছিল এই বোমা গুলি, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ । পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে ।
কিছুদিন আগেই রাতের অন্ধকারে টোটোয় চালিয়ে ড্রাম ড্রাম বোমা পাচারের সময় দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। এরপর আবারও ভগবানপুর এলাকায় ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

