।। স্বর্ণালী মান্না ।।
খাস কলকাতায় ছুরিকাহত তরুণী । শনিবার সকালে কলকাতার গলফগ্রিন এলাকায় এক তরুণীর উপর পড়ল একের পর এক ছুরির কোপ । দিয়ে কুপিয়ে হামলা চালানো হল ।
শনিবার সকালে গলফগ্রিনে ছুরি দিয়ে আঘাত করা হয় এক তরুণীকে । এই ঘটনায় অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আক্রমণ করার ফলে আঘাত লাগে তরুণীর হাতে ও গালে । হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত তরুণী ।
ঘটনায় জানা যাচ্ছে, অভিযুক্ত যুবক আহত তরুণীর প্রাক্তন প্রেমিক । ঘটনাচক্রে ওই আক্রমণের হাত থেকে তরুণীকে উদ্ধার করেন তাঁর প্রাক্তন স্বামী । ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে ওই অভিযুক্ত যুবক । তবে কী কারণে হামলা চালায় ওই যুবক তা এখনও জানা যায়নি বলেই খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

