গুলিতে নিহত সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য

হাড়োয়া ব্লকের শামলা এলাকায় দুষ্কৃতীদের ছোঁড়া  গুলিতে নিহত হলেন পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত সদস্য সেখ  সাহেব আলী । তাঁর বয়স হয়েছিল  ৪০ বছর ।  শনিবার রাত ১২ টা নাগাদ হাড়োয়ার শামলা এলাকায় বাড়িতে ফেরার পথে দুষ্কৃতীরা তাকে গুলি করে বলে জানা যাচ্ছে ।

এদিন জানা যায়, বাড়ি ফেরের সময় দুষ্কৃতীরা তাঁকে  ঘিরে ফেলে গুলি করে বলে অভিযোগ আনা হচ্ছে । গুলির জেরে  বুকের বাম দিকে এবং মাথায় গুলি লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।  গুলিতে জখম হয় সাহেবের এক সঙ্গী মোটরবাইক চালক । গুলি লেগে মোটরবাইকের ট্যাঙ্ক ফুটো হয়ে যায় ।

সুত্রের খবর,  ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোল উদ্ধার করে। মৃত সাহেব আলী খাসবালান্দা পঞ্চায়েতের নব-নির্বাচিত সদস্য এবং হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি ছিলেন ।  অন্যদিকে সাহেবের পরিবারের সদস্যদের অভিযোগ দলের গোষ্ঠী কোন্দলের জেরে খুন হয়েছেন সাহেব । খুনের পিছনে দলের বিরোধী গোষ্ঠীর হাত আছে বলেই সন্দেহ করা হচ্ছে । ইতিমধ্যেই  হাড়োয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে দু’জনকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube