।। স্বর্ণালী মান্না ।।
শুক্রবার রাতে বজবজে খুন হয়ে গেলেন দুই ব্যক্তি । বজবজের পণ্ডিতের মাঠ থেকে উদ্ধার করা হয় দুই ব্যক্তির রক্তাক্ত দেহ । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে । খুনের ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ।
শুক্রবার রাতে গলার নলি কেটে খুন করা হয় ৪২ বছর বয়সী মাধব পুরকাইত ও ৪৮ বছর বয়সী গণেশ নস্কর নামে দুই তৃণমূল কর্মীকে । তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । তবে সেখানে পৌছতে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন । এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত শাসকদলের নেতা অসীম বৈদ্যকে গ্রেফতার করে বজবজ থানার পুলিশ । নিহতের পরিবার সুত্রে জানা গিয়েছে, জমির দালালি করা নিয়ে অসীমের সাথে শত্রুতার সুত্রপাত হয় ।
সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, শুক্রবার পাড়ার ক্লাব থেকে মাধব ও গণেশ একই সাথে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন । অন্যদিকে অসীম নিজের দলবল নিয়ে তাঁদের বেরোনোর অপেক্ষায় ছিলেন । সুযোগ বুঝে দু’জনকেই খুন করেন তিনি ও তাঁর দলের সদস্যরা । ঘটনাচক্রে, মাধবের ভাই তাঁকে খুজতে বেরোলে তাঁকেও আক্রমণ করে অসীম ও তাঁর অনুগামীরা । কোনওমতে ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচে, পুলিশকে গোটা ঘটনা ফোনে জানায় সে । তারপর পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাধব ও গণেশকে ।
জোড়া খুনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । দোষীদের শাস্তির দাবিতে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করেন উত্তেজিত জনতা । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে অসীম বৈদ্য সহ ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

