বাঞ্চাল নাবালিকা পাচারের ছক!

ফের একবার নাবালিকা পাচারের অভিযোগ উঠল শিলিগুড়িতে । সেই ঘটনায় দায়ের হওয়া নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি জংশন জিআরপি । ধৃতদের মধ্যে একজন আবার কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের স্ত্রী বলেও খবর মিলেছে প্রাথমিকভাবে । গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি জংশন জিআরপি ।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্ভুক্ত চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিন নাবালিকাকে বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে পাচার করার পরিকল্পনা নিয়ে সুহানা রাধিকাপুর শিলিগুড়ি ডিএমইউতে চেপেছিলেন । বিষয়টি সন্দেহজনক হওয়ায় এক নাবালিকা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় । পরে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করা হয় ওই নাবালিকাদের পরিবারের তরফে ।

তদন্তে নেমে প্রথমেই সুহানার স্বামী ও মা  মহম্মদ নাসিরুদ্দিন ও সাইদা আনসারিকে গ্রেফতার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় আরও তিন মহিলাকে । ধৃতরা হলেন সুহানা আনসারি ওরফে গুড়িয়া, জারিনা বেগম ও জয়গুন নিশা আনসারি । ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সুহানা আনসারি ওরফে গুড়িয়া এই চক্রের মূল পান্ডা । তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডে নেওয়া হবে বলেই জানা গিয়েছে । সঠিক কী উদ্দেশ্য ছিল, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না এমনকি এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে তৎপর পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube