সাইকেল নিয়ে বচসার জেরে যুবককে খুনের অভিযোগ উঠল । এমনই এক ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় অশোকনগরের পুমলিয়া এলাকায় । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রতন বাইন; তাঁর বয়স হয়েছিল ২৬ বছর । ঘটনায় অভিযুক্ত যুবক পীযূষ রায় এখনও পর্যন্ত পলাতক ।
ঘটনাটি ঘটে চলতি মাসের পাঁচ তারিখ রাতে । ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হল রতনের । শনিবার আর জি কর হাসপাতাল থেকে দেহ ফিরিয়ে আনা হবে তাঁর বাড়িতে । এই ঘটনায় মৃতের পরিবার অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ।
এই ঘটনায় জানা যাচ্ছে, রতন নিজের সাইকেল নিয়ে তার তিন মাসের মেয়ের জন্য বাজারে দুধ আনতে বেরিয়েছিলেন । পথে দেখা হয় পীযুষের সঙ্গে । পীযূষ রতনের কাছে সাইকেল চেয়ে বসেন; কিন্তু তা না পেয়ে রতনের সাথে মারপিট করে তার সাইকেল লাথি মেরে ফেলে দেন । পাশাপাশি প্রত্যক্ষদর্শী তার এক বন্ধুর বয়ান অনুযায়ী জানা যাচ্ছে, এদিন রতনকে কালভার্টের উপর থেকে নিচের কংক্রিটের ঢালাইয়ের উপর পা উল্টে ফেলে দেয় অভিযুক্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

