যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রাক্তন পড়ুয়া

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীর বাবা মায়ের দাবি ছেলে কোনওভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয় । সৌরভকে স্বপ্নদীপের বাবা মা ফাঁসিয়েছেন । এমনটাই দাবি করছেন সৌরভের বাবা মায়ের । শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় ওই প্রাক্তন পড়ুয়াকে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার হয় এক প্রাক্তন ছাত্র । ওই প্রাক্তন ছাত্রের নাম সৌরভ চৌধুরী, তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার খারুসা এলাকায় । তাঁর বাড়িতে থাকেন বাবা নিরুপ চৌধুরী ও মা প্রণতি চৌধুরী ।

মৃত স্বপ্নদীপের বাবার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে সৌরভ চৌধুরীকে আটক করা হয় । পুলিশ সূত্রে খবর, বয়ানে বেশ কিছু অসঙ্গতি মেলায় আটক করা হয় প্রথমে । পরে গ্রেফতার করা হয় ওই প্রাক্তন ছাত্রকে ।

পুলিশ সূত্রে দাবি, মৃত ছাত্রের বাবা যে এফআইআর করেছেন, তাতে এই সৌরভ চৌধুরীর নাম রয়েছে । পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে সৌরভ চৌধুরীর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে । তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন । ২০২২ সালে তিনি MSc পাস করেন । কিন্তু, পাস করে যাওয়ার পরও, গত একবছর ধরে তিনি হস্টেলেই থাকতেন । যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিয়ম, কোনও পড়ুয়া অপর পড়ুয়ার গেস্ট হিসেবে হস্টেলে থাকতে পারে । কিন্তু পুলিশ সূত্রে দাবি, এই সৌরভ চৌধুরী পাস করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকতেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube