‘অপরাধ’ কন্যা সন্তানের জন্ম দেওয়া, তাই ‘মরতে’ হল মাকে

পরপর তিন কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মালদা জেলার রতুয়া থানার পাঁচপাড়া কলোনি এলাকায়।

বছর ২৫-এর মৃত গৃহবধুর নাম ছবিনা খাতুন। ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল হান্নান। জানা যায় সাত বছর আগে মালদা জেলার রথুয়া থানার আলি পাড়ার বাসিন্দা ছবিনা খাতুনের বিয়ে হয় পাঁচ পারা কলোনির যুবক আব্দুল হান্নানের সঙ্গে। বিয়ের পরেই কন্যা সন্তান জন্ম নেয় তাদের পরিবারে। তখন থেকেই গৃহবধুর উপর অত্যাচার শুরু করে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা। পরপর আরও দুই কন্যা সন্তান হলে গৃহবধুর ওপর আরও অত্যাচার বেড়ে যায় বলে গৃহবধুর পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার গৃহবধূকে মারধর করে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ তুলছে মৃত গৃহবধুর পরিবারের সদস্যরা। তারা জানান গতকাল মারধর করার পরেই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ফেলে দিয়ে পালিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকেরা।

সেইদিন রাতেই খবর পায় মৃত গৃহবধূর বাবা ও তার পরিবারের সদস্যরা। তড়িঘড়ি রাতেই ছুটে আসে মেডিকেল কলেজ হাসপাতালে ততক্ষণে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই বিষয়ে মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা গা ঢাকা দিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube