বকেয়া বেতনের দাবিতে পুরুলিয়া পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা শুক্রবার সকাল থেকে আন্দোলন শুরু করলেন। সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা পুরুলিয়া শহরের গাড়িখানার পৌরসভার সেডে আন্দোলন শুরু করেন।
তাঁদের অভিযোগ টানা দু’মাস বেতন বাকি রয়েছে তৃতীয় মাস চলছে অথচ পৌরসভা বলছে মাত্র এক মাসের বেতন দেবে। সামনে মনসা পূজো প্রত্যেকেরই বাড়িতে পুজোর খরচ রয়েছে। অথচ এভাবে টাকা বাকিরা খায় বারবার বলার পরও কোন সুরাহা না হওয়াতে আজ বাধ্য হয়ে আমরা আন্দোলন শুরু করেছি। সাফাই বিভাগের কয়েক শত কর্মী এদিন আন্দোলনে সামিল হয় তাদের দাবি দু’মাসের বেতন না দেওয়া পর্যন্ত তারা কোনোভাবেই কাজে যোগ দেবেন না। যদিও পৌরপ্রধানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

