বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর!

চোরের ভয়ে দোকানে বিদ্যুৎ দিয়ে রাখেন দোকানের মালিক । তাঁর জেরেই সোমবার মৃত্য হল এক শিশুর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার খাসপুর এলাকায় ।

ক্লাস ফাইভের মৃত ওই স্কুল পড়ুয়ার নাম প্রীতম প্রামাণিক । তাঁর বয়স হয়েছিল ১২ বছর । খাসপুর এলাকার দুর্লভপুরে বাড়ি তাঁর । সোমবার সকালে এলাকার একটি দোকানের পাশে গাছ থেকে ছাগলের জন্য পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই পড়ুয়া ৷ ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠায় তাঁরা । অভিযোগ উঠছে খাসপুর এলাকার টিনের বেড়া দিয়ে তৈরী একটি স্টেশনারি দোকানের মালিক চুরির ভয়ে প্রতিদিন রাতে ইলেক্ট্রিক দিয়ে রাখে তাঁর দোকানে । দোকানের সেই ইলেকট্রিকের তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয় । এই ঘটনার পর দোকান মালিক সূর্য মোহান্ত পলাতক বলে জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube