পঞ্চায়েত বোর্ড গঠনেও অব্যাহত সন্ত্রাস

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও এখনও অব্যাহত সন্ত্রাস । শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠনের পর্ব । আর তাঁর জেরেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা । বৃহস্পতিবার ব্যাপক ইট বৃষ্টি ও বোমাবাজির জেরে সন্ত্রস্ত হয়ে উঠল জাঙ্গিপাড়া এলাকা । জানা যাচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বাড়িতে হামলা চালায় পুলিশ ।

বোর্ড গঠনের সময় সীমা পেরিয়ে গেলেও খোলা হয়নি পঞ্চায়েত অফিসের তালা । এই পরিস্থিতিতে শাসকদলের অভিযোগ, এহেন কাজ করেছে, আইএসএফ ও সিপিএম সমর্থকরা । বিরোধী পক্ষের পাল্টা দাবি, এখনও এই বিষয়টি আদালতের বিচারাধীন হয়ে রয়েছে, তাই এই মুহূর্তে বোর্ড গঠন করা কোনওমতেই সম্ভব নয় । এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় অশান্তি । চলতে থাকে ব্যাপক বোমাবাজি । পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে নওশাদ সিদ্দিকির বাড়িতে হামলা চালানোর । এমনকি জানা যাচ্ছে বোমাবাজি করা হয় পুলিশকে লক্ষ্য করেও । বোমাবাজির অভিযোগ করা হচ্ছে আইএসএফ-এর বিরুদ্ধে । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ।

এই ঘটনায় ফুরফুরার পিরজাদা অভিযোগ করছেন, শাসকদল দাবি করছে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন তাঁরা আর তাই জোর করে পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চাইছেন তাঁরা ।এর ফলে আদালতের দ্বারস্থ হতে হয়েছে আইএসএফ-কে । সুত্রের খবর, এই পঞ্চায়েতে এগিয়ে ছিল সিপিএম ও আইএসএফ; তবে গণনার সময় তাদেরকে বের করে দেওয়া হয় । এরপর গণনা শেষে ফল হয় বিপরীত!  দেখা যায় মোট ২৯টি আসনের মধ্যে ২৪টি আসন পেয়েছে তৃণমূল ও বাকি ৫টি আসন পেয়েছে আইএসএফ । একই সঙ্গে আইএসএফ দাবি করে নির্বাচনে তাঁদের বেশি সংখ্যক প্রার্থী জয়ী হয়েছেন, এবং তৃণমূল জোর করে বোর্ড গঠন করার চেষ্টা চালাচ্ছে । তৃণমূলের অভিযোগ, বোর্ড গঠনে বাধা সৃষ্টি করার জন্যই এমন সন্ত্রাস ছড়াচ্ছে আইএসএফ ।

সব মিলিয়ে ফুরফুরা শরিফে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ হয়ে রয়েছে । লাগাতার বোমা, ইট বৃষ্টি ও কাঁদানে গ্যাসের জেরে হুগলীর ফুরফুরা শরিফে যেন অঘোষিত বনধের আকার ধারণ করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube