দুই বিজেপি কর্মীর বাড়ির সামনে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

একই গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি , কর্মীর বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোম উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শুক্রবার সকালে। ঘটনাটি ঘটেছে কোচবিহার খাবাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২৮৭ ও ২৮৮ নম্বর বুথে ।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।খবর পেয়ে ঘটনা স্থলে পুন্ডিবাড়ি থানার পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে নিয়ে যায় । অভিযোগ ২৮৭ নম্বর বুথের বিজেপি কর্মী তথা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ সরকার বাড়ির সামনে গত কাল রাতে কে বা কারা রেখে যায়।

একই সঙ্গে এই গ্রাম পঞ্চায়েত এর ২৮৮ নম্বর বুথের আর এক বিজেপি কর্মী মনোজ রায়ের বাড়ির সামনেও একই ঘটনা ঘটে । মনোজ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে । অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাড়িতে বিভিন্নভাবে ঢিল ছড়া ঘটনা ঘটছে । আজ সকাল বেলা বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা পরে থাকা কেন্দ্র করে রীতিমতো এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube