খেজুরির মতিলাল চক, লক্ষন চক সহ একাধিক গ্রামে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের একের পর এক বাড়িঘর লুট ও ভাঙচুর চলছে বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগের তীর বিজেপির দিকে।
উল্লেখ্য গতকাল পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে গন্ডগোলের জেরে খেজুরি ২ ব্লকের নিজ কসবা তে বোমাবাজি হয়। গুলি চলে। তাতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কয়েকজন বিজেপি সমর্থক গুরুতর জখম হয়। কেউ আবার গুলিবিদ্ধ হয়েছেন।
সেই ঘটনার পর আজ সকাল থেকে খেজুরি দুই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এমন গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। তবে, বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে আজ বোম উদ্ধার হচ্ছে। আলিপুর গ্রামের তৃণমূল কর্মী শুকদেব দাসের বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে। মানুষ এর হিসাব নেবে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

