আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

ধুপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের বৈঠকেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ।পুর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরুপ দে।

বৃহস্পতিবার রাতে ধুপগুড়ির এক বেসরকারি হোটেলের হলঘরে উপ নির্বাচন নিয়ে বৈঠক চলছিল। তখনই নানা কথায় পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মনকে আক্রমন করে অরুপ দে। কান্নায় ভেঙে পড়ে চেয়ারপার্সন। তখনই প্রতিবাদ করেন রাজেশ সিং। পালটা তার উপর চড়াও হয় অরুপ দে।

ঘটনা সেখানেই থেমে যায় নি। পরে অরুপ দের অনুগামী বৈদ্য কুন্ডু ছুড়ি নিয়ে রাজেশ সিংয়ের বাড়ির সামনে আসে বলে অভিযোগ। হামলা চালানোর আগেই তাকে ধরে ফেলেন বাসিন্দারা। ক্ষোভে বৈদ্য কুন্ডুর ওপর চড়াও হয়। রাজেশ সিংয়ের অনুগামীরা ক্ষোভে রাস্তায় নেমে আসে। ধুপগুড়ি চৌপথি এলাকায় পথ অবরোধে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও র‍্যাফ বাহিনী ময়দানে নামে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube