লোকসভায় অনাস্থা প্রস্তাব, অবশেষে মোদীর মুখে মণিপুর

।।স্বর্ণালী মান্না ।।

বৃহস্পতিবার মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় ছিল অনাস্থা ভোট । তবে শুরু থেকে বিরোধী একটি বক্তব্য পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন; এই মুহূর্তে সরকার ফেলা সম্ভব নয়, আর তাঁরা সেটা চানও না । মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মাসের পর মাস নীরব ছিলেন, তাই বিরোধীরা বাধ্য হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনতে । 

প্রায় দু’ঘণ্টারও উপরে ভাষণ দিয়ছেন মোদী । তবে দেড় ঘন্টা পার হয়ে গেলেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না মণিপুরের নাম । বক্তৃতার শুরুতেই বিঁধলেন বিরোধীদের । দেড় ঘন্টা ধরে বিরোধীদের বিরুদ্ধে শানিয়ে গেছেন একেন পর একের বাণ । অনাস্থা জোটের জবাবি ভাষণে কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণের তির শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন বিরোধীদের দেশবাসীদের ক্ষুধা নিয়ে কোনও মাথাব্যাথা নেই, তাঁদের আছে শুধু ক্ষমতার ক্ষুধা । তবে শুধু এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী । বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে কটাক্ষের সুরে তিনি বলেন, পুরনো গাড়িকেই নতুন রঙ দিয়ে বিদ্যুৎচালিত গাড়ি বলে চালাতে চাইছেন বিরোধীরা । এরই মধ্যে ওয়াকআউট করে কংগ্রেস দল ।

ইতিহাস ঘেটে একের পর এক নজির টেনে এনে প্রশ্ন তুললেন বিরোধীদের পদক্ষেপ নিয়ে । কংগ্রেসকে নিশানা করে মনে করিয়ে দেন ৫ মার্চ ১৯৬৬ সালের কথা । মোদী বলেন বায়ু সেনা দিয়ে হামলা করা হয় মণিপুরে । তিনি আরও বলেন, ইন্দিরা গান্ধী সেই সময় ক্ষমতায় ছিলেন; তবুও সেই ঘটনায় একবার ক্ষমা প্রার্থনা করেনি কংগ্রেস ।

এত কিছুর পর অবশেষে আসে মণিপুর প্রসঙ্গ । প্রায় দেড় ঘন্টা পর প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল মণিপুরের কথা । মণিপুরবাসীদের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি বলেন, গোটা দেশ রয়েছে তাঁদের পাশে; তাঁরা একসাথে এই পরিস্থিতির মোকাবিলা করবেন । তবে মণিপুরের কথা বলতে গিয়ে বাদ পড়েনি কংগ্রেসের ওয়াকআউট প্রসঙ্গ । প্রধানমন্ত্রীর কটাক্ষ, বিরোধীরা আলোচনা চায়, কিন্তু শোনার মতো ধৈর্য তাঁদের নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube