।। স্বর্ণালী মান্না ।।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সামনে উঠে এল ছাত্রমৃত্যু । বুধবার বাড়িতে ফোন করে মা-কে জানিয়েছিলেন তিনি ভাল নেই । পাশাপাশি তাড়াতাড়ি নিজের কাছে আসতেও বলেছিলেন তাঁকে, বলেছিলেন অনেক কথা বলার আছে তাঁর । কিন্তু এর পরই সব শেষ । হোস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় নদিয়ার বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর ।
পরিবার সুত্রে খবর, বুধবার নিজের মা কে ফোন করেছিলেন স্বপ্নদীপ । নিজের মনের কথা মা কে জানিয়ে বলেছিলেন তিনি ভাল নেই । তারপর কেটে যায় ফোন । বারবার চেষ্টা করা হলেও আর ফোন ধরেননি পড়ুয়া । এখানেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য । পরিবারের সাথে হওয়া কথোপকথন অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি কিছু বলতে চাইছিলেন । তিনি নিজেও তাঁর মাকে জানিয়েছিলেন তিনি ভাল নেই । তাহলে তিনি ফোন কেন ধরলেন না? কি ঘটছিল সেই সময়?
এই ঘটনায় জল্পনা তৈরি হচ্ছে তাঁর ‘আত্মহত্যা’ করা নিয়ে । পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্বপ্নদীপের কাছ থেকে কোনও ‘সুইসাইড নোট’ পাওয়া যায়নি । তবে ময়না তদন্তের জন্য তাঁর দেহ পাঠালে, তাঁর শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন । তাহলে কি অত্যাচার করা হত তাঁর উপর? সে ক্ষেত্রে র্যাগিংয়ের অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া যায় না । এই বিষয়ে সরব হয়েছেন স্বপ্নদীপের সহপাঠী । এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে অর্পণ মাঝি নামক এক পড়ুয়া জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে কাটানো তাঁর বিভীষিকাময় দিনগুলির কথা ।‘সিনিয়র’ দাদারা চাপ দিতেন নির্দিষ্ট ছাঁটে চুল কাটতে, তাঁদের ফাইফরমাশ খাটতে, রাত জেগে ‘ইন্ট্রো’ দিতে । তিনি আরও জানান, অত্যাচার এতটাই বেড়ে যায় যে কষ্ট করে হলেও তিনি হোস্টেল ছেড়ে মেসে থাকার কথা ভাবছেন ।
এই সুত্র ধরেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য! সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, অনেক প্রাক্তনী এখনও ছাড়েননি তাঁদের হোস্টেলের ঘর । পাশ করে যাওয়ার বহু বছর পরও আগলে রেখেছেন পড়ুয়াদের জন্য বরাদ্দ ওই ঘরগুলি । এমনকি দাবি করা হয়েছে যে এই প্রাক্তনীরা মত্ত অবস্থায় ফেরেন হোস্টেলে, যার জেরে তলানিতে ঠেকছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

