।। স্বর্ণালী মান্না ।।
বাড়ানো হচ্ছে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ । সরকারি চাকরিতে নিযুক্ত মায়েরা এবার থেকে পাবেন ৭৩০ দিনের মাতৃত্বকালীন ছুটি । বুধবার লোকসভায় এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ ।
বর্তমানে সরকারি কর্মচারীরা সর্বাধিক ১৮২ দিনের মাতৃত্বকালীন ছুটি পান । সেখানে আজ এই ঘোষণা নিঃসন্দেহে অনেক সুবিধা করে দিতে পারে অভিভাবকদের ক্ষেত্রে । কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মাতৃত্বকালীন এই ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । তবে এই ছুটি শুধুমাত্র মায়েদের জন্যই বরাদ্দ থাকছে না । এই ছুটির অধিকারী হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ‘সিঙ্গল ফাদার’-রাও ।
এদিন লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, একজন সরকারি কর্মচারী মা অথবা বাবা নিজের চাকরিজীবণে ২ জন সন্তানের জন্য এই ‘চাইল্ড কেয়ার লিভ’ নিতে পারবেন । তিনি আরও জানান এই ছুটি অভিভাবকরা নিতে পারবেন তাঁদের সন্তানদের ১৮ বছর বয়স পর্যন্ত । তবে সন্তান বিশেষভাবে সক্ষম হলে পরে সেক্ষেত্রে এই ছুটির ব্যাপারে সন্তানের বয়সের কোনও ঊর্ধ্বসীমা থাকছে না বলেই জানিয়ে দেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

