নজিরহীন ঘটনা ঘটল করনদিঘি ব্লকের রসাখোয়া -২ গ্রাম পঞ্চায়েতে । বৃহস্পতিবার ব্লক আধিকারিক না আসায় পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত হয়ে যায় । পুলিশী পাহাড়ায় তৃণমূল কংগ্রেসের সদস্যরা বেরিয়ে যাওয়ার সময় পঞ্চায়েত সদস্যরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন । পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয় ।পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা । ঘটনাটি ঘটেছে করনদিঘি ব্লকের রসাখোয়া -২ গ্রাম পঞ্চায়েতে ।
২৬ টি আসন বিশিষ্ট রসাখোয়া -২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ১১, বিজেপি ৮, জোট ৬, নির্দল ১ জন সদস্য জয়ী হন । শাসক দল তৃণমূল কংগ্রেস সদস্যরা বিরোধীদের সঙ্গে যাতে সমঝোতা না করেন তার জন্য তৃণমূল কংগ্রেস সদস্যদের একটি হোটেলে আটকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ।
বৃহস্পতিবার বোর্ড গঠনের জন্য নির্ধারিত সময়ে পঞ্চায়েতের জয়ী সদস্যরা হাজির হয়েছিলেন । বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত করনদিঘি ব্লক প্রশাসনের কর্তারা পঞ্চায়েত অফিসে হাজির না হওয়ায় আজকে পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রাখা হয় । ব্লক প্রশাসনের এই সিদ্ধান্ত জানার পরই বিশেষ পুলিশী পাহাড়ায় তৃণমূল কংগ্রেস সদস্যরা পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে একটি গাড়িতে ওঠেন । বেশ কয়েকজন সদস্য একটি গাড়িতে ওঠার সুযোগ পেলেও বেশ কয়েকজন গাড়িতে উঠতেই পারেননি বলে অভিযোগ । তাদের ফেলে রেখে গাড়িটি চলে যাবার পরই শুরু হয় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ।পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালাতে হয় ।পুলিশ লাঠিচার্জ করে এলাকায় শান্ত করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

