পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার

বৃহস্পতিবার পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলুস্থুল অবস্থা তৈরি হয় সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতে । জয়ী প্রার্থীর হাত থেকে ফাইল কেড়ে নেওয়ার ঘটনা ঘটল দফতরের সামনে । ঘটনাকে কেন্দ্র করে এক জয়ী সদস্যকে আটক করল পুলিশ ।

সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ছিল । সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল পঞ্চায়েত চত্বরে । শাসকদলের জেতা সদস্যদের এক অংশকে আটকানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ আনা হয়েছে । পাঁচপাড়া পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১ । সেখানে তৃণমূলের ১৫ জন জয়ী প্রার্থী ছিল । বিজেপি দুই, সিপিএম দুই, কংগ্রেসের এক এবং নির্দলের একজন জয়ী সদস্য রয়েছেন ।

গতবারের পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের মিনু মমতাজ । এইবারে দলের পক্ষ থেকে তাকে প্রধান না করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে এমনটাই সামনে আসছে । এই নিয়ে তৈরি হয় গোষ্ঠী দ্বন্দ্ব । তৃণমূলের দু’টি পক্ষ তৈরি হয়, প্রাক্তন প্রধানের দিকে তৃণমূলের দশজন সদস্য এবং একটি কংগ্রেস ও একটি নির্দল সদস্য যুক্ত হয় । মিনু মমতাজ তার পক্ষের সদস্যের সঙ্গে নিয়ে আজ তার নেতৃত্বে বোর্ড গঠন করার জন্য পঞ্চায়েত দফতরের সামনে যান ।

দলের বিরুদ্ধে যাবার জন্য এদের পঞ্চায়েতে প্রবেশ আটকাবার জন্য প্রয়াস চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে । পুলিশের সামনে এক সদস্যের ফাইল কেড়ে নিয়ে পালাবার চেষ্টা করে এক দুষ্কৃতী । এই ঘটনায় হুলুস্থুল বাঁধে সেখানে । পরিস্থিতি সামাল দিতে সাঁকরাইল থানার পুলিশ বাহিনী হাজির হয় ঘটনাস্থলে । এই ঘটনায় এক জয়ী সদস্যকে পুলিশ আটক করে নেয় বলে অভিযোগ উঠছে । অভিযোগ, দক্ষিন হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী এই বোর্ড গঠন না করতে দেওয়ার জন্য এইসব কান্ড চালাচ্ছেন । তবে প্রথমে ওই জয়ী সদস্যদের প্রবেশ করতে না দিলেও অবশেষে তারা প্রবেশ করেন । তবে আটক হওয়া ওই সদস্যকে এখনও পুলিশ ছাড়েনি বলেই জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube