বাম কংগ্রেস জোটের কথা অনুযায়ী, মানুষ হত্যা করে ভোট না হতে দেওয়া, মানুষের অধিকার কেড়ে নেওয়া, প্রশাসনকে দলদাস বানিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা ও পঞ্চায়েত গঠন করা নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বোর্ড গঠন করার উদ্যোগ নেওয়া হলে চোপড়ার ব্লক ও পুলিশ প্রশাসনকে অবশ্যই চরম সমস্যায় পড়তে হবে ।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোপড়া ব্লক জুড়ে শুরু হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করার তোরজোর । এমন সময় দাসপাড়া ও ঘিরনিগাঁও অঞ্চলের বাম ও কংগ্রেস নেতৃত্ব শনিবার কংগ্রেস নেতা অশোক রায়ের বাসভবনে মিলিত হয়ে এই বিষয়ে পরবর্তী কর্মসুচি নিয়ে আলোচনায় বসেন ।এই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৮ তারিখে বাম কংগ্রেস জোটের কর্মী সভার মাধ্যমে এই পরিস্থিতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
এ বিষয়ে সিপিআইএম নেতা বিদ্যুৎ তরফদার জানান, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রাজ্যজুড়ে বিভিন্ন বিডিও সহ এসডিওদের চাকরি যাওয়ার মুখে; অন্যদিকে চোপড়ার বিষয়টি সম্পূর্ণ আদালতে বিচারাধীন অবস্থায় থাকা সত্ত্বেও পঞ্চায়েত বোর্ড গঠন করা অনৈতিক কাজ হবে । তিনি জানান, স্বাধীনতার পর এই প্রথম চোপড়ার মানুষ ভোট দিতে পারলেন না, এমন কি যারা জয়ী হয়েছেন বলে সার্টিফিকেট বিলি হচ্ছে তারাও নিজেদের ভোট দিতে পারেননি । তারপরেও যদি বোর্ড গঠন হয় তা একাধারে হাইকোর্টে অন্যদিকে মানুষের আদালতে তার বিচার হবে ।
এখন পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় আর সে দিকেই তাকিয়ে আছেন সমগ্র চোপড়া ব্লকের সাধারণ মানুষ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

