।। স্বর্ণালী মান্না ।।
সাংসদ পদ ফিরে পেয়েই সুর চড়ালেন রাহুল । বুধবার মোদী সরকারকে বিঁধতে রাহুলের হাতিয়ার রামায়ণ । তাঁর স্পষ্ট বক্তব্য, মোদী দেশদ্রোহী, তাই মণিপুরে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও সেখানে যাননি প্রধানমন্ত্রী ।
এদিন সদ্য সাংসদ পদ ফিরে পাওয়া রাহুল গান্ধী রামায়ণের উদাহরণ টেনে বলেন, রাবণ মেঘনাদ ও কুম্ভকর্ণর কথা শুনতেন; আর প্রধানমন্ত্রী শোনেন অমিত শাহ ও আদানির কথা । গতবার সংসদে আদানি নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগতেই চরম অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্রীয় সরকার । আর এই বিষয়ে সরবও হয়েছেন কংগ্রেস সাংসদ । তাঁর মতে, অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই তাঁকে সংসদের বাইরে রাখতে চায় কেন্দ্রীয় সরকার ।
বুধবারও মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ আক্রমণ করতেও ছাড়লেন না রাহুল গান্ধী । গত তিন মাস ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর; জাতিদাঙ্গায় মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের । এমনকি ঘর ছাড়া হয়েছেন আরও বহু মানুষ । তাও নীরব দেশের প্রধানমন্ত্রী! মণিপুর কাণ্ড নিয়ে রাহুল জানিয়েছেন, মণিপুরকে দেশের অংশই মনে করেন না নরেন্দ্র মোদী; মণিপুরে ভারতমাতার হত্যা হচ্ছে ।
তবে এদিন আদানি প্রসঙ্গ টেনে এনে কোথাও কি তাঁর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কটাক্ষ করলেন রাহুল? প্রধ্ন থেকেই যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

