সাংসদ পদ ফিরে পেয়েই বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী

।। স্বর্ণালী মান্না ।।

২০১৮ সালে চোখ মেরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন রাহুল গান্ধী । এবার ২০২৩ সালে ‘ফ্লায়িং কিস’ দিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ ।

বুধবার মোদী সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে উত্তপ্ত হয়ে রইল লোকসভা । সদ্য সাংসদ পদ ফিরে পাওয়া রাহুল গান্ধী অনাস্থা বিতর্কের মধ্যেই জড়িয়ে পড়লেন নতুন আরেক বিতর্কে । আলোচনা চলাকালীন মহিলা সাংসদদেরকে উদ্দেশ্য করে কংগ্রেস সাংসদ ছুড়ে দিলেন ‘ফ্লায়িং কিস’!

এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় লোকসভায় চলছিল তুমুল বিতর্ক । ক্রমশ আক্রমণের সুর চড়িয়ে নরেন্দ্র মোদীকে রাবণের সঙ্গেও তুলনা করেন তিনি । এরপরেই বক্তৃতা দিতে ওঠেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি, আর তখনই তিনি অভিযোগ করেন কংগ্রেস সাংসদ মহিলাদের উদ্দেশ্য করে ফ্লায়িং কিস ছোঁড়েন । এমনকি নারীবিদ্বেশী বলে কটাক্ষও করেন রাহুল গান্ধীকে ।

এই ঘটনার পর বিতর্ক আরও উস্কে দিয়ে নাম না করে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে স্মৃতি বলেন, ওনার আগে যিনি বক্তৃতা দিয়েছেন তিনি দুর্ব্যবহার করে নিজের নারীবিদ্বেশী চরিত্রের পরিচয় দিয়েছেন ।

পরবর্তীকালে বিজেপি মহিলা সাংসদদের নিজের সঙ্গে নিয়ে কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে গিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube