মালদহঃ— পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই শুরু হয়েছে বোর্ড গঠনের পালা । এবার চাঁচল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ ।
খেলেনপুর বুথ থেকে তৃণমূলের জয়ী প্রার্থী হেলি খাতুনের অনুগামীদের দাবি উপপ্রধান হিসেবে রাজ্য নেতৃত্ব হেলি খাতুনের নাম পাঠিয়েছে । কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে ব্লক নেতৃত্ব বিরস্থল বুথ থেকে জয়ী প্রার্থী মুক্তার হোসেনকে উপপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে ।
এই ঘটনার প্রতিবাদে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই চাঁচল গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্ণা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হেলি খাতুনের অনুগামীরা । এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে পঞ্চায়েত দপ্তরের সামনে । পঞ্চায়েতের সামনে মারামারি,হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতারা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

