অক্সিজেনের অভাবে মৃত্যু ক্যানসার আক্রান্তের

অক্সিজেনের অভাবে মৃত্যু হল ক্যানসার আক্রান্ত এক রোগীর । এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গোগড়া গ্রামীণ হাসপাতালে । মঙ্গলবার রাতে অঞ্জলী চৌধুরী নামের ওই রোগীর মৃত্যু হয় । এরপর আজ বুধবার সকালে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখান । বিষয়টি নিয়ে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সাঁইতাড়া গ্রামের বাসিন্দা অঞ্জলী চৌধুরী । শারিরীক সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে । অভিযোগ করা হচ্ছে, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে বুঝতে পেরে অক্সিজেন দেন কর্তব্যরত চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা । তবে রোগীর পরিজনদের অভিযোগ একের পর এক অক্সিজেন সিলিন্ডার এনে চালানো হলেও সিলিন্ডার গুলিতে কোনো অক্সিজেন ছিল না ।

রোগীর পরিজনদের দাবি শেষ পর্যন্ত গভীর রাতে অক্সিজেনের অভাবেই মারা যান ওই রোগী । এরপর বুধবার সকালে হাসপাতালের গাফিলাতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা । খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube