অব্যবস্থার মধ্যে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল!

ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা:- চরম অব্যবস্থার মধ্যে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল । সমস্যায় পড়েছেন এই হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর পরিজনেরা ।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একদিকে যেমন পানীয় জলের অভাব, অন্যদিকে হাসপাতালে যত্রতত্র কুকুর বেড়ালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ । সবমিলিয়ে চরম সমস্যায় হাসপাতালের রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা ।

এ বিষয়ে এই হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে ডাক্তার এবং অন্যান্য কর্মীর সংখ্যা খুবই কম, স্বাস্থ্য দফতরকে সমস্ত বিষয়টা জানানো হয়েছে; স্বাস্থ্য দফতর পাঁচজন ডাক্তার পাঠানোর কথা জানিয়েছিল কিন্তু তারা এখনও পর্যন্ত আসেনি । হাসপাতালের ভিতরে পানীয় জলের সমস্যা নেই, বাইরের জন্য ভাটপাড়া পৌরসভার সাথে কথা বলা হয়েছে ও তারা জলের ট্যাঙ্ক তৈরি করে দিলে এই সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ।

অন্যদিকে কুকুর-বিড়াল নিয়ে অপ্রতুল কর্মী সংখ্যাকেই দায়ী করেছেন তিনি । এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা অথবা ভাটপাড়া পৌরসভার সাহায্য চেয়েছেন তিনি । ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সমস্ত রকম সমস্যার সমাধানে পাশে থাকবেন বলে আশ্বাস দিলেও কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেটাই দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube