রায়দিঘী: গভীর রাতে বোমা পাচারের সময় গ্রামবাসীরা হাতেনাতে পাকড়াও করল দুষ্কৃতীদের । ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি বিধানসভার ঢোলা থানা এলাকার আবাদ ভগবানপুরে । ৪ টি ড্রাম থেকে প্রায় ৭০ টির মত বোমা উদ্ধার হয়েছে । এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১জন ব্যক্তিকে ।
সুত্র মারফত জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আবার ভগবানপুর গ্রাম থেকে টোটোতে করে দুষ্কৃতীরা বোমা নিয়ে যাচ্ছিল । সেই সময় গ্রামের মানুষজনের সন্দেহ হওয়াতে দুষ্কৃতীদের ঘিরে ধরেন তারা । পরে দেখতে পায় টোটো তে ৪ টি ড্রাম বোঝাই বোমা রয়েছে । ঘটনার খবর দেওয়া হয় ঢোলা থানার পুলিশকে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ টি বোমা ভর্তি ড্রামসহ একজনকে গ্রেফতার করে । ধৃতের নাম কামারুজ্জামান মোল্লা ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে বুধবার অর্থাৎ আজ । তাই অশান্তি পাকাতে বোমা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল । তবে বোমাগুলি কারা বা কেন নিয়ে যাচ্ছিলো তারই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

