সোনারপুরঃ হাওড়া ষ্টেশনের ছিনতাইকারী চক্রের হদিস মিলল সোনারপুরে । এদিনের ঘটনায় গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতী । ধৃত দুষ্কৃতীদের নাম রাজ আইচ, শেখ কাসেম ও আকাশ হালদার । মঙ্গলবার তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাওড়া ষ্টেশনের যাত্রীদের চুরি যাওয়া মোবাইল ফোন ও মানিব্যাগ । একই সঙ্গে ৫টি দামী মোবাইল উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ ।
সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় এই তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন ও মানিব্যাগ ।
ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা মূলত রিসিভারের কাজ করত । হাওড়া ষ্টেশনের মধ্যেই ছিনতাইকারীদের টিম সক্রিয় । তারা বিভিন্ন যাত্রীর নানান জিনিস ছিনতাই করে হাওড়া ষ্টেশনের বাইরে এসে এদের হাতে পৌঁছে দিত । সেখান থেকে চোরাই মালপত্র নিয়ে এরা ঘুটিয়ারী শরীফে জমা করত । এর জন্য প্রতিদিন এরা ৭০০ টাকা করে মাইনে পেত বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এই চক্রের সাথে আরও অনেকে যুক্ত আছে বলেই জানতে পেরেছে পুলিশ । তাদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ।
ধৃতদের বুধবার বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ । এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

