অন্তঃসত্ত্বা বধূকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

মালদহঃ— পণের জন্য তিন মাসের অন্তঃসত্ত্বা বধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মালদহের পুখুরিয়া থানার কুমাগঞ্জের আজিমগঞ্জ গ্রামে ঘটেছে এমনই এক নৃশংস ঘটনা । প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ওই অন্তঃসত্ত্বার ।

এই ঘটনায় মৃতার বাপের বাড়ির তরফে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী এবং পরিবারের লোকজন ।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম প্রিয়াঙ্কা রবিদাস । তাঁর বয়স হ্যেছিল ২৩ বছর । তাঁর স্বামী আকালু রবিদাস পেশায় শ্রমিক । পুকুরিয়া থানার আজিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা । জানা গিয়েছে, দু’জনের বিয়ে হয়েছিল বছর তিনেক আগে । প্রিয়াঙ্কার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁদের মেয়ের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকরা । তাঁরা জানিয়েছেন প্রিয়াঙ্কা মা হতে যাচ্ছিলেন, কিন্তু তাতে তার উপর অত্যাচারের মাত্রা কমেনি । ওই অবস্থাতেও তাঁকে দিনের পর দিন শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করা হত বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কার পরিবার ।

পাশাপাশি অভিযোগ আনা হয়েছে, গত ১ অগস্ট গভীর রাতে প্রিয়াঙ্কার উপর ভয়ানক অত্যাচার করেন তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা । এমনকি মারধরের পর তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও জানান তাঁরা । বধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনাস্থলে । অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে । সেখানেই আজ মঙ্গলবার মৃত্যু হয় তাঁর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube