দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দিকে দিকে গজিয়ে উঠছে অবৈধ নির্মাণ । আর তা উচ্ছেদ করতে গিয়েই সমস্যায় পড়ছে প্রশাসন । সোমবার দুর্গাপুরে সিটি সেন্টারের বিদিশা মোড়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠে দোকান এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় ।
এদিন সেই সকল অবৈধ নির্মাণগুলিতে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে চূড়ান্ত বাধার মুখে পড়েন এডিডিএ-র আধিকারিকরা । উচ্ছেদ অভিযান শুরু হতেই এডিডিএ-র আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়া করলেন এলাকার দোকানদাররা । পুনর্বাসন বিহীন উচ্ছেদ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা ।
এলাকার দোকানদারদের অভিযোগ, তৃণমূলের দলীয় কার্যালয় ও ক্লাব ভাঙ্গা হচ্ছে না । কিন্তু তাদের দোকানগুলি ভেঙে দেওয়া হচ্ছে । উচ্ছেদ করতে হলে সমস্তটাই করতে হবে বলেও তারা দাবি তোলেন । তারপরেই এডিডিএ-র আধিকারিকদের ধাওয়া করে এলাকাছাড়া করেন তারা । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশের সাথে বচসা থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দোকানদাররা । ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

