পাঁশকুড়াতে জলের তোড়ে ভেঙে গেল কাঁসাই নদীর উপর তৈরি বাঁশের সাঁকো । বিছিন্ন হয়ে গেল দুই পারের যোগাযোগ । গভীর সমস্যায় পড়ে গেলেন এলাকার মানুষ ।
কচুরিপানার চাপ ও জলের তোড়ে ভাঙছে ডোমঘাটের কাঁসাই নদীর ওপরে তৈরি বাঁশের সাঁকো । দীর্ঘ ৩০ বছর ধরে প্রশাসনের কাছ থেকে শুধু প্রতিশ্রুতিই মেলে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের ।
পাঁশকুড়ার ডোমঘাটের বাঁশের সাঁকো ভেঙে যায় পানার চাপ ও জলের তোড়ে । বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে পাঁশকুড়া ব্লকের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অপর প্রান্তের ১৪ টি মৌজা । এই বাসের সাঁকো দিয়ে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত করেন । বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পর বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই প্রান্তের যোগাযোগ ।ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ।
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পারাপার করার একমাত্র মাধ্যম এখন হয়ে দাঁড়িয়েছে শুধু নৌকো । কাঁসাই নদীর স্রোতের মধ্য দিয়ে নৌকো চালাচলের সময় বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে । এমনকি বেশ কয়জন রোগীর মৃত্যুও হয়েছে পারাপারের অসুবিধার জন্য । এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার ঘুরপথে হাসপাতাল থেকে শুরু করে স্কুল যেতে হয় রোগী সহ ছাত্র-ছাত্রীদের। কংক্রিটের সেতুর আশায় এলাকাবাসী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

